# ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a7%a7%e0%a7%a9%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/
- Published: 2026-11-22T13:52:51+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনেদার কাগজ ডেস্ক রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।Thank you for reading this post, don't forget to subscribe! শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটজন সফল উদ্যোক্তার হাতে ‘জাতীয় এসএমই পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন বিশেষ ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। মেলায় উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাচ্ছেন। আরও পড়ুন: বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গার দৃষ্টি হেগের আদালতে রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
