আগের লোগো

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশিত হলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশের নতুন লোগো ।বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করা হবে বলে জানা গেছে।

 

আরো পড়ুন
E0a6aee0a78be0a6b9e0a6a8e0a697e0a69ee0a78de0a69c3 7b7fe4.og Image 15caf7
আরো পড়ুন
Harun 50db96.og Image 347f7e
আরো পড়ুন
E0a689e0a696e0a6bfe0a79fe0a6be3 5fe8c9.og Image E9d8dd
আরো পড়ুন
Pexels Lara Jameson 8886948 90e246
আরো পড়ুন
Azimpur 1
আরো পড়ুন
E0a69ae0a6bee0a695e0a6b0e0a6bf E0a69be0a6ace0a6bf
আরো পড়ুন
Scroll to Top