ঝিনাইদহ জেলার ম্যাপ

মাছ ধরার কথা বলে শিশুকে ধানখেতে নেওয়ার অভিযোগ, ঝিনাইদহে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

Thank you for reading this post, don't forget to subscribe!

মাছ ধরার কথা বলে ১০ বছর বয়সী এক শিশুকে ধানখেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এনামুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত এনামুল সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসিন্দা।

ঝিনাইদহ আদালতের পরিদর্শক মো. মোখতার হোসেন সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার মাছ ধরার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে একটি ধানখেতে নিয়ে যান এনামুল। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রোববার শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
Vp 1793617579
Sadi 20261102165333
Jinaidoho 1
বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান
পুকুরে ডুবে
Scroll to Top