ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান

ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, শৈলকুপায় ৫ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনকে ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সামারি ট্রায়ালের মাধ্যমে বিচার শেষে তাঁদের এ সাজা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার শৈলকুপা থানা-পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের ডোপ টেস্ট করা হলে সবার ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারক বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মো. মিথুন ইসলাম (৩৫), নিশ্চিন্তপুর গ্রামের মো. আকমল হোসেন (২৬), শ্রীরামপুর গ্রামের মো. সোহরাব হোসেন অংকন (২৫), খাসবগদিয়া গ্রামের মো. শুকুর আলী (৫২) এবং বারুইহুদা গ্রামের মো. ইনামুল হাসান ওরফে টুটুল বিশ্বাস (৩০)।

দণ্ডের মধ্যে মিথুন ইসলামকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আকমল হোসেনকে পাঁচ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। সোহরাব হোসেন অংকনকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে শুকুর আলীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড এবং ইনামুল হাসান ওরফে টুটুল বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
Vp 1793617579
ঝিনাইদহ জেলার ম্যাপ
Sadi 20261102165333
Jinaidoho 1
Scroll to Top