Vp 1793617579

ঝিনাইদহে ব্রি ধান ১০৩-এর চমক, হেক্টরে ফলন ৭.৪ টন

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আমন মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির নতুন সম্ভাবনা দেখাচ্ছে উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান ১০৩। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাঠে এ জাতের ধানের নমুনা শস্য কর্তন ও ফলন যাচাইয়ে হেক্টরপ্রতি ৭ দশমিক ৪ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। প্রচলিত জাতের তুলনায় অধিক ফলনের সম্ভাবনা থাকায় নতুন এ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে মাঠপর্যায়ে প্রদর্শনী কার্যক্রম চালাচ্ছে কৃষি বিভাগ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী মাঠে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ নমুনা শস্য কর্তন ও ফলন যাচাই কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আনিসুজ্জামান খান।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিউদ্দিন উদ্দীন, হেনা রাণী, স্থানীয় কৃষক আব্দুর রহিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ব্রি ধান ১০৩ একটি উচ্চ ফলনশীল আমন ধানের জাত। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এ জাতের ফলন বেশি। মাঠপর্যায়ে এক শতক জমির ধান কর্তন করে বৃত্তাকার পদ্ধতিতে ফলন পরিমাপ করা হয়। এতে হেক্টরপ্রতি ৭ দশমিক ৪ মেট্রিক টন ধান উৎপাদনের ফল পাওয়া গেছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উচ্চ ফলনশীল এ জাতের ধানের আবাদ সম্প্রসারণ করা গেলে আমন মৌসুমে ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ জাত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নতুন জাতের ধান সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া এবং চাষাবাদে উদ্বুদ্ধ করতেই এ ধরনের মাঠ প্রদর্শনী ও ফলন যাচাই কার্যক্রমের আয়োজন করা হচ্ছে।

আরো পড়ুন
Sadi 20261102165333
Jinaidoho 1
বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান
পুকুরে ডুবে
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top