কালীগঞ্জে বিএনপির ৩১ দফা

কালীগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মাসুদ রানা, কালীগঞ্জ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

আজ বুধবার সকালে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনী এলাকায় পৌরসভাধীন আড়পাড়া, নদীপাড়া এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন এবং পাড়া মহল্লায় অসুস্থ নেতা-কর্মীদের খোঁজখবর নেন।

এ সময় কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলি লস্কার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দীন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, আড়পাড়া ওয়ার্ড বিএনপি নেতা শওকত হোসেন ফেলু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। তারেক রহমানের কথাগুলো আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

আরো পড়ুন
Jamat Bagerhat 67f7fb
আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
Jammatamirgopalganj 4cd331.og Image E9cbf8
আরো পড়ুন
Oliahmed 8135c4.og Image 365e00
আরো পড়ুন
Mamunulhaq Ce80fa.og Image 14478a
আরো পড়ুন
Scroll to Top