# শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত দল 

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/mirzapur-union/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87/
- Published: 2025-05-25T16:37:40+06:00
- Author: olywaliullah

> **শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত দল **
> Thank you for reading this post, don't forget to subscribe!
> ওয়ালিউল্লাহ : ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার
> লুটের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর 
> গ্রামে ব্যবসায়ী রিপন হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন পোলট্রি
> ফিড ব্যবসায়ী। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
> এ নিয়ে ভূক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ
> করছে।
> বাড়ির মালিক রিপন হোসেন জানান,রাতে খাওয়া দাওয়া শেষে টিভি দেখে খাটের উপর ঘুমিয়ে 
> পড়ি। এরপর ৫-৬ জনের ডাকাত দল আমার ঘরের পিছনের দরজার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে
> আমার রুমে চলে আসে এবং বলে আমরা ডাকাত কথা বললে সমস্যা আছে। এই কথা বলেই দেশীয় অস্ত্রের
> মুখে আমিসহ আমার স্ত্রী ও পাশের রুমে থাকা আমার ছেলেকে জিম্মি করে ফেলে। এরপর আমার
> ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে নগদ ১১ লক্ষ ৪২ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার
> নিয়ে ডাকাত দল চলে যায়। তারা যাওয়ার সময় বলে যায় থানায় কোন জিডি করবি না। জিডি করলে
> সমস্যা আছে।
> এব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, আমরা ঘটনা শুনে সরেজমিনে পরিদর্শনে 
> এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
