শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বড়বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করেছে গ্রামবাসী।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক সজীব হোসেন বাধা দিলে ডাকাত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সজীব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

পরে তমালতলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে শৈলকুপা থানায় হস্তান্তর করে। আহত সজীব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
30 June 2025

শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে

www.hostbuybd.com
Scroll to Top