শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার তোয়াক্কা না করে শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল সহযোগী অঙ্গ সংগঠন।

পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী দোয়া মাহফিল ও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 25 At 19.43.35
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
30 May 2025

শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

www.hostbuybd.com
Scroll to Top