# মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/
- Published: 2026-11-20T00:16:35+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**মহেশপুর প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও দুই
শিশুসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯
নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার
৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত
টহল পরিচালনার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও
দুই শিশু রয়েছে।

আটক দুই পুরুষ হলেন যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (
২৯) এবং সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের
বিষয়টি জানানো হয়।

বিজিবি জানায়, আটক পাঁচজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর
করা হয়েছে।

**আরও পড়ুন:**

 * [মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/)
 * [ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/)
