Jhenaidah 20261103164432

মহেশপুর সীমান্তের ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬০ বছর। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই নারীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে একটি ধানক্ষেতে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি মহেশপুর থানা পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপিকে জানান।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ সময় বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহত নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এদিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে মরদেহটি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। এ কারণে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান
Vp 1793617579
ঝিনাইদহ জেলার ম্যাপ
Sadi 20261102165333
Scroll to Top