# মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%b2/
- Published: 2026-11-20T13:58:12+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরান (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়। আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযান-সংশ্লিষ্ট সূত্রের দাবি, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫ মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
