ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু। ঝিনাইদহের মহেশপুরে বাওড়ে গোসল করতে নেমে আশিক হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার ডাকহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল আশিক হোসেন মঙ্গলবার বিকেলে একটি সরকারি গাড়ি মেরামতের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে লেগে থাকা তেল-কালি ও ধুলাবালি পরিষ্কার করতে তিনি থানার নিকটবর্তী নস্তি বাওড়ে গোসল করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের মতে, গোসল শেষে পানি থেকে পাড়ে ওঠার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পুনরায় পানিতে পড়ে যান।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গোসলের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
25 March 2026

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

www.hostbuybd.com
Scroll to Top