ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে পিপুলবাড়িয়া গ্রামের মিজান মেম্বারের একটি কলাবাগানে এই অভিযান পরিচালিত হয়।

নায়েব সুবেদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও মাদকবিরোধী নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন
ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত
আরো পড়ুন
কোটচাঁদপুরে ৩ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
আরো পড়ুন
এমপি আবু তালিবের উদ্যোগে আসছে নতুন ট্রেন, সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে ঢাকায়
আরো পড়ুন
৮ মাসে ঝিনাইদহে আধিপত্যের রাজনীতিতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪, আহত ৩৭০, ২০০ বাড়িঘরে তাণ্ডবে কোটি টাকার ক্ষতি
আরো পড়ুন
শিক্ষার আলো ছড়াচ্ছে ৪২ বছর
আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
Scroll to Top