# কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলসে দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ শুরু

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kotchandpur/kushna-union/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%97/
- Published: 2026-09-29T16:36:20+06:00
- Author: admin

** একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ **

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড (মোচিক)-এ ২০২৬-২৭ অর্থবছরের
চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক
উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিলের প্রশিক্ষণ ভবনে কারখানার স্থায়ী শ্রমিক-
কর্মচারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের মহা-ব্যবস্থাপক (
কারখানা) মোঃ আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহা-ব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার, মহা-
ব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, যন্ত্র প্রকৌশলী(
ডিসিএমই) আব্দুল আলীম, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী
ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ মিলের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং প্রশিক্ষণার্থী
শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী আগামী দুই দিন ধরে কারখানার সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন
ত্বরান্বিতকরণ এবং যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত 
ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল।
