কালীগঞ্জের জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জের জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং মালিয়াট ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের তত্ত্বিপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর মালিয়াট ইউনিয়ন শাখার আমির আহসান হাবীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

উক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মো. আব্দুল হক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, তাঁর বরাদ্দকৃত সব উন্নয়নমূলক কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সততা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও সমাবেশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আরো পড়ুন
শিশুকে ধর্ষণ ও সালিসে ধামাচাপা
আরো পড়ুন
মাগুরা ও ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায়
আরো পড়ুন
Img 20261015 Wa0010
আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
Scroll to Top