Img 20261101 Wa0000

কালীগঞ্জে লংমার্চে শফিকুর রহমান: দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না

Thank you for reading this post, don't forget to subscribe!

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের আয়োজিত লংমার্চের অংশ হিসেবে রাত ৮টা ৪৮ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব তাঁকে শুভেচ্ছা জানান।

কালীগঞ্জে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, “আপনারা সবাই জানেন, আমরা কেন রাস্তায় নেমেছি। এ দাবি আমাদের দলের নয়, এ দাবি জনগণের। জনতার দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছে।”

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা হয়েছে। গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জনগণকে আশ্বস্ত করেন তিনি।

জামায়াত আমির বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে। গণভোট বাস্তবায়ন হলে দেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায় থাকত না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আমরা এক দফার ডাক দেব।”

আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের ডাক এলে জনগণকে ধোঁকা দেওয়া হবে না। জনগণের অধিকার জনগণের হাতেই তুলে দিতে চান তাঁরা।

পবিত্র আল-কোরআনের একটি আয়াত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। দেশের মৌলিক সমস্যা দুর্নীতি ও অযোগ্যতা উল্লেখ করে তিনি বলেন, এ দুই সমস্যার কবর রচনা করতে চান তাঁরা। ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিজয় জনগণেরই হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।

এর আগে লংমার্চের অগ্রভাগে থাকা ডাকসুর ভিপি সাদিক কায়েম কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে বক্তব্য দেন। তিনি হাদি হত্যার বিচার দাবি করেন। এ সময় জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “চাটুকারদের কথায় নয়, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করুন। আমরা আপনাদের সহযোগিতা করব।”

আরো পড়ুন
Dh195220261031img20261031174911.jpg
আরো পড়ুন
Israel Politics Election Government Protest 190930.jpg
আরো পড়ুন
1000030399 1ce4ad.og Image 3a2de6
আরো পড়ুন
Portal 3 6ae61f309369e 15c408.og Image D14ef2
আরো পড়ুন
108848dc 3b02 4434 9bb0 F57fcd7e827e Ddba8a.og Image 244ef9
আরো পড়ুন
0e42a073 5692 4d18 A527 4e84f42f1046 A20939.og Image 350a99
আরো পড়ুন
Scroll to Top