Ak 1793439135

কালীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত

Thank you for reading this post, don't forget to subscribe!

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে জালনোটের প্রচলন রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আর্থিক লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করার পাশাপাশি সন্দেহজনক নোট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক শামীম রেজার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মিজানুর রহমান। তিনি প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করে জালনোট শনাক্তের বিভিন্ন পদ্ধতি ও কৌশল তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোস্তফা কবির।

বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
Dh195220261031img20261031174911.jpg
আরো পড়ুন
Israel Politics Election Government Protest 190930.jpg
আরো পড়ুন
1000030399 1ce4ad.og Image 3a2de6
আরো পড়ুন
Portal 3 6ae61f309369e 15c408.og Image D14ef2
আরো পড়ুন
108848dc 3b02 4434 9bb0 F57fcd7e827e Ddba8a.og Image 244ef9
আরো পড়ুন
0e42a073 5692 4d18 A527 4e84f42f1046 A20939.og Image 350a99
আরো পড়ুন
Scroll to Top