# সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1/
- Published: 2026-11-26T12:03:49+06:00
- Author: admin

**নিজস্ব প্রতিবেদক**

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল 
আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে লালমাটিয়ার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা
হয়।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি জানান, লালমাটিয়ার একটি আবাসিক ভবন থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। 
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি
এই পুলিশ কর্মকর্তা।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে
তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার
নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। একই সঙ্গে বাবার হত্যাকাণ্ডের
বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9/)
 * [কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/)
