# দুদকের তদন্তে অনিয়মের প্রমাণ, কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/
- Published: 2026-11-25T15:02:10+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

# **কালীগঞ্জ প্রতিনিধি**

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ 
আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা
হয়েছে। হাসপাতালের বিভিন্ন খাতে অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি 
দমন কমিশনের (দুদক) তদন্তের মধ্যে বুধবার (২৫ নভেম্বর) সরকারি এ আদেশ জারি করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযোগের মধ্যে রয়েছে, অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমারের স্বাক্ষর জাল করে
সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০ হাজার টাকা উত্তোলন। দুদকের তদন্তে এ অভিযোগের সত্যতা
পাওয়া গেছে বলে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ
মাহমুদের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রায় সাড়ে
তিন ঘণ্টার অভিযানে হাসপাতালের হিসাবরক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন খাতের ব্যয়ের তথ্য সংগ্রহ
করেন দুদক কর্মকর্তারা।

অভিযানে হিসাবরক্ষকের পরিবর্তে পরিসংখ্যানবিদ মাইনুর রহমানকে দিয়ে হিসাবের কাজ করানোর
তথ্যও পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়া হাসপাতালের ওষুধ সরবরাহ, রোগীদের
খাবার এবং বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগও খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।

এসব অভিযোগের বিষয়ে জানতে ডা. আমানুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের 
চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রাফ 
আহমেদ রাসেলের সই করা প্রজ্ঞাপনে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে ওএসডি করার নির্দেশ
দেওয়া হয়। প্রজ্ঞাপনে ২৫ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা এবং তা
না মানলে ২৬ নভেম্বর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হওয়ার 
কথা উল্লেখ করা হয়।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9/)
 * [নারীদের স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন আনল ইনসেপ্টা](https://www.jhenedarkagoj.com/health-and-medical-care/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af/)
