# ঝিনাইদহের কালিগঞ্জ ঊষার নেতৃত্বে পাভেল-যোবায়ের

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%8a%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87/
- Published: 2025-06-10T15:45:45+06:00
- Author: mezbalawiu

###### মেজবাউর রহমান,ঝিনাইদহঃ

ঝিনাইদহ কালিগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ইউনিভার্সিটি
স্টুডেন্টস এসোসিয়েশন(ঊষা) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শিবলী রহমান পাভেল
ও সাধারন সম্পাদক পদে যোবায়ের আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। ৯মে সোমবার কালিগঞ্জ উপজেলা
মিলনাতয়নে প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল
মজিদের উপস্থিতিতে তাদের নাম ঘোষিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ কালিগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত এ সংগঠনটি ৩৯তম
বর্ষ পেরিয়ে ৪০ তম বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে ঈদ পূণর্মিলিনী নবীণবরন ও প্রবীণ
বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে ইবি, রাবি, ঢাবি, চবি,
ববি, জাবি, যবি, বাকৃবি,শেকৃবি, যবিপ্রবি, পবিপ্রবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান
ও সাবেক শিক্ষার্থীরা। এসময় স্মৃতিচারণ,মতবিনিময়,সমস্যা-সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলচনা
হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ভিসি অধ্যাপক আব্দুল মজিদ,ঊষার সাবেক উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ ,স্থায়ী ও অন্যান্য
উপদেষ্টাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও ঊষার সাবেক নেতৃবৃন্দ।এছাড়া সর্বাধিক
 কার্যক্রমের
জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুরষ্কার প্রদান,শ্রেষ্ঠ সংগঠককে
পুরষ্কার ও পূর্ববর্তী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা
হয়।

নব নিযুক্ত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  দর্শন ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও সাধারন সম্পাদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ২০১৯-২০ শিক্ষাবর্ষের 
শিক্ষার্থী।

উল্লেখ্য ঊষা কালিগঞ্জ উপজেলার সাবেক ও বর্তমান পাবলিকিয়ানদের একটি শক্তিশালী প্লাটফর্ম
এবং বিভিন্ন ধরনের সামাজিক কল্যানমূলক কাজ করে থাকে।
