# ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/
- Published: 2025-07-30T18:41:19+06:00
- Author: admin2

**সাইফুল ইসলাম ঝিনাইদহ-**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের
মানববন্ধন। শিক্ষা সবার অধিকার, বৃত্তি থেকে বঞ্চিত কেন কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা?
ঝিনাইদহে এমন স্লোগানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা
প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন
ঐক্য পরিষদ (বিকপ)। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, 
শিক্ষক ও অভিভাবকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)
জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন,বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল ফাউন্ডেশন
জেলা সভাপতি আবুল কালাম আজাদ,উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য
শিক্ষক-অভিভাবকগণ।

বক্তারা বলেন,দেশের হাজারো কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রাথমিক
শিক্ষারই অংশ। অথচ সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা চরম বৈষম্যের
শিকার হচ্ছে। এ অবস্থান সংবিধান ও শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।

তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে বলেন,সকল শিক্ষার্থীর জন্য সমান
সুযোগ নিশ্চিত না হলে শিক্ষাব্যবস্থায় অসাম্য আরও বাড়বে।

বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
