ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টার সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়।

বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণায় স্থানীয়রা বলেছেন নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বারোবাজার স্টেশন ও আশপাশ এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাটি যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ও কালীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরো পড়ুন
ঝিনাইদহে সার জব্দ
আরো পড়ুন
ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
আরো পড়ুন
ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত
আরো পড়ুন
কোটচাঁদপুরে ৩ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
আরো পড়ুন
এমপি আবু তালিবের উদ্যোগে আসছে নতুন ট্রেন, সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে ঢাকায়
আরো পড়ুন
৮ মাসে ঝিনাইদহে আধিপত্যের রাজনীতিতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪, আহত ৩৭০, ২০০ বাড়িঘরে তাণ্ডবে কোটি টাকার ক্ষতি
আরো পড়ুন
Scroll to Top