জামায়াতের উসকানিতেই নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে: রাশেদ খাঁন

জামায়াতের উসকানিতেই নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে: রাশেদ খাঁন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

বিএনপির ঐক্য বিনষ্ট করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নানামুখী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াতের পরোক্ষ উসকানিতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে ওঠার ও মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি করেন, ব্যক্তিস্বার্থে রাশেদ খাঁনের বিএনপি করার কোনো প্রয়োজন নেই।” বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত বা অবস্থানের বাইরে গিয়ে যারা ভুল করেছিলেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন উল্লেখ করে তিনি সবাইকে মূলধারার বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে আপনারা আমাকে সহযোগিতা করলে এটিকে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে কোনো সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা বরদাশত করা হবে না। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে না। অতীতের সব ভেদাভেদ ভুলে এখন আমাদের এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনপির অনুশাসন ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আবেগ দিয়ে রাজনীতি চলে না; দলের নীতি ও নিয়ম-শৃঙ্খলা মেনে সকলকে রাজনীতি করতে হবে।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলামসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মূলধারার রাজনীতিতে পুনঃসংযুক্ত হন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, লুৎফর রহমান লেন্টু ও হারুন মোল্ল্যা। এছাড়া যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমান ও বাহারুল ইসলাম কাজলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে
আরো পড়ুন
ঝিনাইদহে আত্মহত্যায় ১০ বছরে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি, চলতি ৬ মাসেই ১৮৯ জন
আরো পড়ুন
শৈলকুপায় বাস ও ইঞ্জিন চালিত গাড়ি
আরো পড়ুন
20260910 200110
আরো পড়ুন
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো পড়ুন
ঝিনাইদহে সার জব্দ
আরো পড়ুন
Scroll to Top