# কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86-2/
- Published: 2026-11-25T18:47:42+06:00
- Author: admin

**একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ কালীগঞ্জে কাষ্টভাঙ্গা ইউনিয়নের এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
 বুধবার (২৫ নভেম্বর) কাষ্টভাঙ্গা ইউনিয়নে জামায়াতের আমির আব্দুস সবুর মৃধার
সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ
সদস্য জনাব মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে
ইসলামী-এর নবনির্বাচিত আমির মাওলানা আলিনুর রহমান। অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ
ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা
ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় এলাকাবাসীর মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে
শোনেন। জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
ব্যক্ত করা হয়।
