# কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/
- Published: 2026-11-24T11:26:58+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

কালীগঞ্জ প্রতিনিধি, ঝিনাইদহThank you for reading this post, don't forget to subscribe! ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ আরিফ লস্কর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ শহরের চাপালী এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আরিফ লস্কর কালীগঞ্জ শহরের চাপালী এলাকার মৃত মহিউদ্দিন লস্করের ছেলে। অভিযান শেষে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে। আরও পড়ুন: ঝিনাইদহ সদরে ৪ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে ছয়জনকে আটক করেছে বিজিবি
