# কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/
- Published: 2026-11-20T00:08:56+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**কালীগঞ্জ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও 
সড়ক অবরোধের অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(
ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে এসআই নাহিদ, এসআই জিহাদুজ্জামান, এসআই রুবেল ও এএসআই রফিকসহ থানার অন্যান্য
পুলিশ সদস্য অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবির রহমান শাওন (২০), পিতা মো. সেলিম মীর এবং মোহাম্মদ
হৃদয় (২০), পিতা আলিফ মোল্লা। তারা দুজনই কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ইউনিয়নের নদীপাড়া
গ্রামের বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের
অংশ হিসেবে তারা নাশকতামূলক কর্মকাণ্ড ও সড়ক অবরোধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা হৃদয় হোসেন রিমনের নেতৃত্বে 
ওই কর্মসূচি বাস্তবায়নে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে 
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

**আরও পড়ুন:**

 * [কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/)
 * [কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের কর্মচারীদের প্রভাব, ব্যাহত হচ্ছে সুশাসন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-2/)
