# কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-11-19T11:27:22+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

# **কালীগঞ্জ প্রতিনিধি**

যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে
স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। বুধবার দিবাগত রাত ১২টার 
দিকে এ ঘটনা ঘটে। এ সময়ের ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে 
ছড়িয়ে পড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে কেয়াবাগান
এলাকায় আসে। পরে তারা বোতল থেকে সড়কের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের‘
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান 
দিতে শোনা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক মহাসড়কের ওপর পেট্রোল
ঢেলে আগুন জ্বালায়। কিছুক্ষণ সেখানে অবস্থান করে স্লোগান দেওয়ার পর তারা মোটরসাইকেলে
ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক
উপসম্পাদক রিমন হাসান হৃদয়। এ সময় জেলা ও কালীগঞ্জ উপজেলা পর্যায়ের সংগঠনটির কয়েকজন
নেতাকর্মীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সরকারি মুঠোফোনে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

**আরও পড়ুন:**

 * [কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের কর্মচারীদের প্রভাব, ব্যাহত হচ্ছে সুশাসন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-2/)
 * [বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরকারীরা দলের বন্ধু হতে পারে না: ফিরোজ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad/)
