# কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/
- Published: 2026-08-20T17:27:40+06:00
- Author: bonyamin

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ:Thank you for reading this post, don't forget to subscribe! কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড| ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামরায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলো একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানা যায়, -জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ঐ মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করে আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।
