কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন

কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন

নিজেস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন। কুষ্টিয়ায় সাফিনা টাওয়ারের একটি গ্যারেজ থেকে উদ্ধার হওয়া ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

তিনি বলেন, “এই গাড়িটি আমার বাবার। আমিও বাবার সঙ্গে এই গাড়িতে চলাফেরা করেছি। আমরা আমাদের পারিবারিক গাড়িটি ফেরত চাই।”

গাড়িটি থেকে সংসদ সদস্য ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। কেয়ারটেকার ও গাড়িচালকের ভাষ্যমতে, এটি সিগারেট কোম্পানি জেনুইন লিফ এর ব্যবহৃত গ্যারেজে রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। পরে তাকে খুন করে দেহ টুকরো করে ফেলা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। এখনও তার মরদেহ উদ্ধার হয়নি।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top