কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে

কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইসরাইল হোসেন আর নেই। সোমবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জসহ পুরো ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম ইসরাইল হোসেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি রাজপথের সক্রিয় কর্মী, নিবেদিতপ্রাণ সংগঠক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র হামিদুল ইসলাম হামিদ, সাইফুল ইসলাম ফিরোজসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতারা বলেন, ইসরাইল হোসেন ছিলেন একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
Vp 1793617579
ঝিনাইদহ জেলার ম্যাপ
Sadi 20261102165333
Jinaidoho 1
বাল্যবিবাহ রোধে ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান
Scroll to Top