# বিজয়পুরে ঝিনাইদহ উন্নয়ন ফোরামের টিউবওয়েল প্রতিস্থাপন

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/porahati-union/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/
- Published: 2025-06-11T14:29:06+06:00
- Author: admin2

###### **শাহীন আলম, ঝিনাইদহ**

বিজয়পুরে ঝিনাইদহ উন্নয়ন ফোরামের টিউবওয়েল প্রতিস্থাপন। ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব
অঞ্চলের পোড়াহাটি ইউনিয়নের বিজয়পুর বাজারে একটি টিউবওয়েল প্রতিস্থাপন উদ্বোধন করা
হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

টিউবওয়েলটি মঙ্গলবার সকালে উদ্বোধন করেন ঝিনাইদহ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম।
 এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে
ইসলামী ঝিনাইদহ সদর পূর্ব অঞ্চল পোড়াহাটি ইউনিয়নের আমীর মো. আকিদুল ইসলামসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম বলেন, “জনকল্যাণমূলক কার্যক্রমের 
অংশ হিসেবে ঝিনাইদহ উন্নয়ন ফোরামের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
