# ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থীর গণসংযোগ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/gaanna-union/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a7%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/
- Published: 2025-06-11T13:15:00+06:00
- Author: admin2

**শাহীন আলম, ঝিনাইদহ**

Thank you for reading this post, don't forget to subscribe!

**ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থীর গণসংযোগ। সদর-হরিনাকুন্ডু এলাকার সংসদীয় আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর নির্বাচনী
গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না বাজারে এ গণসংযোগ
অনুষ্ঠিত হয়।**

**গণসংযোগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমদ, সদর উপজেলা সেক্রেটারি
মতিউর রহমান, ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী ড. মনোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড 
ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।**

**এসময় প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। বক্তারা দলের নির্বাচনী
লক্ষ্য ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।**
