# ঝিনাইদহ সদরে ৪ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87/
- Published: 2026-11-23T14:49:06+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনাইদহ সদর প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহ সদর উপজেলার ৪ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি রাসায়নিক সার পাচ্ছেন। এছাড়া মসুর চাষের জন্য ৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার এবং গম চাষের জন্য ১৫০ জন কৃষককে ২০ কেজি করে বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদ। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, সময়মতো বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে ফসলের আবাদ বাড়বে। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং ফসলের ফলনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় কালীগঞ্জের রাজু
