# ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/
- Published: 2025-06-22T00:48:05+06:00
- Author: admin2

**সাইফুল ইসলাম, ঝিনাইদহ-**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ।“
সাংবাদিকরা যতদিন বিভক্ত থাকবে, ততদিন তাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়”—এ মন্তব্য 
করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি 
বলেন, পেশাজীবীদের মধ্যে কোনো দলীয় বিভাজন থাকা উচিত নয়, অথচ আজ সাংবাদিকদের ভেতরেই
বিভক্তি, যা জাতিকে বিভ্রান্ত করছে এবং নিজেদের অধিকার অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদে 
আচরণবিধির গুরুত্ব” ও “অপসাংবাদিকতা পরিহারে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ”।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ একটি চেতনার নাম, কিন্তু সেই নামেই দেশে বিভাজন তৈরি করা
হয়েছে। দেশ না থাকলে চেতনারও মূল্য নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বক্তব্য দেন প্রেস কাউন্সিলের
সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান,
জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাব
সভাপতি আসিফ কাজল, সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।

কর্মশালা শেষে ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
