# ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-2/
- Published: 2026-11-19T14:35:15+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

# **ঝিনাইদহ প্রতিনিধি**

নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী
রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব
পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে 
টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের
বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায়
সন্দেহভাজন আসামি হিসেবে এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গত ১০ নভেম্বর দায়ের
করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

**আরও পড়ুন:**

 * [সন্তানের খোরপোষ নিয়ে বিরোধেই সাবেক স্ত্রী হত্যার ঘটনা ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/)
 * [সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ইটের আঘাতে হত্যা, সাবেক স্বামী আটক](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/)
