# ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের কর্মসূচি

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/
- Published: 2026-11-25T10:41:12+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ডিজিটাল
ব্যাংকিং সম্পর্কে ধারণা দিতে ঝিনাইদহে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক
বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার উদ্যোগে শহরের আদর্শপাড়ার
বকুলতলায় অবস্থিত আন নাজাত মডেল মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল জুলকার নাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঝিনাইদহ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম
চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে আর্থিক সাক্ষরতার গুরুত্ব অপরিসীম।
শিক্ষাজীবন থেকেই অর্থের সঠিক ব্যবহার, পরিকল্পিত সঞ্চয় এবং আর্থিক লেনদেন সম্পর্কে
সচেতনতা তৈরি করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীলভাবে অর্থ ব্যবস্থাপনা
করতে পারবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন আর্থিক লেনদেনের ব্যবহার বাড়ছে।
এসব সেবার সুবিধা নেওয়ার পাশাপাশি প্রতারণা থেকে সুরক্ষিত থাকাও জরুরি। এ জন্য ব্যাংক
হিসাবের গোপন তথ্য, পিন ও ওটিপি অন্যের সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক লেনদেনের 
বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।

**আরও পড়ুন:**

 * [যশোরে প্রথমবার ভ্যানিলা চাষে সফল সরোয়ার](https://www.jhenedarkagoj.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/)
 * [ঝিনাইদহ সদরে ৪ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87/)
