ঈশ্বরদীতে লুট হওয়া জামায়াতের ৯ টি মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতা পলাতক।

স্টাফ রিপোর্টার:

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলার সময় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় বিএনপি নেতা মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে মোটরসাইকেলগুলো পাওয়া যায়। অভিযানে অংশ নেয় ঈশ্বরদী থানা পুলিশসহ পাকশী ও রূপপুর ফাঁড়ির সদস্যরা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো থানায় রাখা হয়েছে। পাকশী ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, হামলার মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশেই লুকিয়ে রাখা ছিল মোটরসাইকেলগুলো। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।

গত বৃহস্পতিবার জামায়াতের প্রচারণায় হামলায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাদের দাবি ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি লুট করা হয়েছিল।

ঈশ্বরদী থানায় বর্তমানে উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল সংরক্ষিত রয়েছে।

আরো পড়ুন
20260910 200110
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
Jhinaidaha Ics জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির
আরো পড়ুন
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
Scroll to Top