# হরিণাকুন্ডু থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4/
- Published: 2026-08-20T14:59:39+06:00
- Author: bonyamin

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখার আমির মো. বাবুল হোসেন পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ ছাড়া সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সহজে ও নিরপেক্ষভাবে থানার মাধ্যমে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়েও মতবিনিময় সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং হরিণাকুন্ডুর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
