# সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ইটের আঘাতে হত্যা, সাবেক স্বামী আটক

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/
- Published: 2026-11-18T14:20:45+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**শহর প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ শহরে সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামে এক গৃহবধূ নিহত
হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায়
এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া ওই এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মিরাজের সঙ্গে
সুমাইয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে ফারহান (৬) নামে একটি সন্তান রয়েছে। চার বছর আগে তাঁদের
বিবাহবিচ্ছেদ হয়। এরপরও মিরাজ প্রায়ই তাঁদের এলাকায় আসা-যাওয়া করতেন।

তিনি আরও জানান, বুধবার সকালে সুমাইয়া সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময়
বাড়ির সামনে মিরাজ তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা
তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে
রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে,
তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া
হবে।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/)
 * [অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95/)
