মহেশপুর সীমান্তে

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহতের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি উঠেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের জন্য বিএসএফকে দায়ী করছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 25 At 19.43.35
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
27 April 2025

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

www.hostbuybd.com
Scroll to Top