# ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/
- Published: 2026-11-23T07:59:31+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনাইদহ প্রতিনিধি Thank you for reading this post, don't forget to subscribe! ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কৃতী সন্তান। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও সক্রিয় করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে কামরুজ্জামানকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের আওতায় তিনি দুই মহানগর ইউনিটের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির কার্যক্রম সমন্বয় ও তদারকি করবেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে কাজ করবেন। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামরুজ্জামান দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চলমান রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। আরও পড়ুন: যবিপ্রবিতে ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ?
