# ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9/
- Published: 2026-11-25T14:49:24+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনেদার কাগজ ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫ গ্রাম গাঁজাসহ হৃদয় হোসেন(
২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের বাড়িতে তল্লাশি চালানো
হয়। এ সময় তাঁর খাটের নিচ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার সাহেব হোসেনের ছেলে।

এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির
অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা
করে।

এ বিষয়ে এসআরবি-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন 
সরকার সুমন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত
ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

**আরও পড়ুন:**

 * [নারীদের স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন আনল ইনসেপ্টা](https://www.jhenedarkagoj.com/health-and-medical-care/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af/)
 * [ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যার তথ্য](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a4/)
