# ঝিনাইদহ কে.সি কলেজে ছাত্র শিবিরের নবীনবরণ ও কৃতি সংবর্ধনা

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2025-07-29T10:17:16+06:00
- Author: admin2

**শাহিন আলম ঝিনাইদহ-**
 ঝিনাইদহ কে.সি কলেজে ছাত্র শিবিরের নবীনবরণ ও কৃতি সংবর্ধনা।
ঝিনাইদহের ঐতিহ্যবাহী কেশবচন্দ্র (কে.সি) কলেজে ইসলামী ছাত্র শিবির-এর আয়োজনে নবীনবরণ
ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক ড. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি শাহরিয়ার 
ইসলাম মাহবুব।

বিশেষ অতিথি ছিলেন শিবিরের ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও কলেজ শাখার সাবেক সভাপতি
আবদুল্লাহ আল মামুন।
 আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম 
এবং কে.সি কলেজের কৃতি ছাত্র ও ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত নাহিদুজ্জামান।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক প্রতিনিধি ও শিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের
দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির খান।
