# ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95/
- Published: 2026-11-25T10:39:39+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা
ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী
শ্রমিক দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের পায়রা চত্বর 
থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে
গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক
সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল
ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদর থানা 
শ্রমিক দলের সভাপতি ঠান্ডু মিয়া ও সাধারণ সম্পাদক আলম হোসেনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের
বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে
নেওয়া হবে না।

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার
আহ্বান জানান তাঁরা।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/)
 * [যশোরে প্রথমবার ভ্যানিলা চাষে সফল সরোয়ার](https://www.jhenedarkagoj.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/)
