# ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/
- Published: 2026-11-18T23:35:08+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

Thank you for reading this post, don't forget to subscribe!

শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসনের
কাছে ৫০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে 
কম্বলগুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ
সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে আশার প্রতিনিধিরা জানান, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের
কষ্ট লাঘবে সংস্থাটি প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায়
ঝিনাইদহের শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বলগুলো পৌঁছে দেওয়া
হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/)
 * [অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95/)
