# ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-11-25T16:09:10+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিবেদক**

Thank you for reading this post, don't forget to subscribe!

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী
নির্যাতনবিরোধী প্রতিবাদ দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির 
আয়োজন করা হয়। দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে
বক্তব্য দেন টিআইবির সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী
তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুনসহ অন্যরা।

এ সময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন
নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এখন শুধু ঘরে বা বাইরেই সীমাবদ্ধ নেই, অনলাইনেও 
তা বাড়ছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন, হয়রানি ও সহিংসতার
বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে
কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

**সূত্র: বাসস**

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95/)
 * [ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9/)
