# ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কা, ব্যবসায়ী নিহত

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/
- Published: 2026-11-26T00:02:53+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার মুরারীদহ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর
ধাক্কায় কমল কুমার সাহা (ব্যবসায়ী) নিহত হয়েছেন। এ ঘটনায় ওহিদুজ্জামান নামে আরও একজন
আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরারীদহ এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের
সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল কুমার সাহা শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার সুধীর কুমার সাহার ছেলে। তিনি পাটি
ব্যবসায়ী ছিলেন। আহত ওহিদুজ্জামান একই উপজেলার হররা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কমল কুমার সাহা ও ওহিদুজ্জামান শৈলকুপা থেকে মাহেন্দ্রযোগে
ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুরারীদহ এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি
ট্রাকের পেছনে মাহেন্দ্রটি ধাক্কা দেয়। এতে যানটি উল্টে গিয়ে দুজন আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় কমল কুমার সাহার মৃত্যু হয়। আহত ওহিদুজ্জামান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায়
আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে আসার কিছুক্ষণ পর মারা
যান। অপরজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/)
 * [ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95/)
