# ঝিনাইদহের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ঢাকায় গ্রেফতার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a/
- Published: 2026-11-18T23:33:32+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আটক**

Thank you for reading this post, don't forget to subscribe!

**শৈলকুপা প্রতিনিধি**

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান
এম আব্দুল হাকিম আহমেদকে (৫৭) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে
তাঁকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী,
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ 
রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার
উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেফতার আব্দুল হাকিম আহমেদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামের বাসিন্দা।
তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

**আরও পড়ুন:**

 * [সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ইটের আঘাতে হত্যা, সাবেক স্বামী আটক](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/)
 * [কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের কর্মচারীদের প্রভাব, ব্যাহত হচ্ছে সুশাসন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-2/)
