# চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8/
- Published: 2026-11-27T15:38:07+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে
ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। দলের দু-একজন চাঁদাবাজের কারণে বিএনপির মূল আদর্শ ক্ষুণ্ণ
হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের
আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
হবে। মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে স্বাধীনভাবে
কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান
জানান তিনি।

আসাদুজ্জামান আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে চলা দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ
দলের কঠিন সময়ে পাশে থাকবে না। তাঁর অভিযোগ, এসব ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে গোপনে 
আঁতাত করছে। বিগত ১৭ বছর এই চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল বলেও মন্তব্য করেন
তিনি।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের
মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ
প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।

**আরও পড়ুন:**

 * [রাজশাহীতে পুলিশের অভিযানে ১৪৬ জন গ্রেফতার | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/)
 * [ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf/)
